মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চলমান থাকায় মধ্যপ্রাচ্যের কিছু রুটের ফ্লাইট জুন পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আবিবের ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং দোহাগামী ফ্লাইটগুলো ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে আমাদের গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে আমাদের ফ্লাইটের চলাচলের সংখ্যা সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়সীমা আরও বাড়িয়েছি। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন বিকল্প ব্যবস্থা করার জন্য সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করছি।’

যাঁদের ফ্লাইট বাতিল হয়েছে, তাঁরা অন্য কোনো এয়ারলাইনসের মাধ্যমে নতুন করে বুকিং দেওয়া, ভ্রমণের তারিখ পরিবর্তন করা অথবা পুরো টাকা ফেরত (রিফান্ড) পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ এয়ার।

তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর