ইউরোপ এমন ভয়াবহ অবস্থা আগে কখনো দেখেনি

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

ইউরোপের উষ্ণতম বছর হতে চলেছে ২০২৬। গ্রীষ্মের আগেই রেকর্ড ভেঙেছে আগাম তাপপ্রবাহ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ১৯৪৪ সালের পর এই প্রথম মে মাসের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। তীব্র গরমে ফ্রান্সে এরই মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী কয়েক দশকে স্পেন, পর্তুগালসহ অন্য দেশগুলোও এমন চরম তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে।

গ্রীষ্মের আগেই ইউরোপে তাপমাত্রার রেকর্ড ভাঙছে ভয়াবহ দাবদাহ। বছরের শুরুতেই পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশে চরমভাবাপন্ন আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন।

ইতিহাসের উষ্ণতম মে মাস পার করছে যুক্তরাজ্য। লন্ডনের স্বাভাবিক তাপমাত্রা যেখানে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে সেখানে এবার মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এক নারী বলছিলেন, ‘অসহনীয় গরম পড়েছে এবার। এই প্রথম আমদের বাসায় এসি লাগাতে হচ্ছে। আমরা প্রচুর পানি খাচ্ছি আর যতটা সম্ভব ছায়ায় থাকার চেষ্টা করছি। তারপরও গরম থেকে বাঁচতে পারছি না।’

অস্বাভাবিক তাপমাত্রার কারণে স্কটল্যান্ডসহ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। স্পেনের আবহাওয়া অফিস বলছে, আবহাওয়া পরিবর্তনের কারণে, দক্ষিণাঞ্চলে ৪০ ডিগ্রি পর্যন্ত তাপপ্রবাহ দেখা দিতে পারে।

ফ্রান্সে এরই মধ্যে দাবদাহে কয়েকজনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ এলাকাতেই জারি রয়েছে অরেঞ্জ এলার্ট। কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। ইতালির ১৫টি শহরেও জারি হয়েছে বিশেষ সতর্কতা।

ফ্রান্সের আবহাওয়াবিদ নেমো পাওলোস্কি বলেন, ‘ফ্রান্সে এখনও গ্রীষ্মকাল শুরু হয়নি। আগে মে মাসে কখনও আমরা এমন তাপমাত্রা দেখিনি। প্রায়ই গড় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।’

আবহাওয়াবিদরা বলছেন, শক্তিশালী ‘হিট ডোম’ তথা তাপীয় গম্বুজে আটকা পড়েছে ইউরোপ। ঢাকনার মতো আকৃতির বায়ুমণ্ডল গরম বাতাসকে আটকে রেখে ক্রমাগত নিচে ঠেলে দিচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর ছিল ২০২৪; সেবার ইউরোপে প্রশান্ত মহাসাগরীয় বায়ুপ্রবাহ এল নিনোর প্রকোপে ৬২ হাজারের বেশি মানুষ মারা যায়। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালেও একই পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞদের।

শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত আটক হয়েছেন অন্তত ৫ হাজার আন্দোলনকারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর