স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরই মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ ২৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার স্পেনের আলমেরিয়া প্রদেশের লস গ্যালারদোসে দাবানলের সূত্রপাত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে আন্দালুসিয়াসহ আশপাশের এলাকায়। স্থানীয়রা জানান, ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের শুরু। দ্রুতই তা ছড়িয়ে পড়ে কাছের একটি জঙ্গলে।

দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। কিছু স্থানে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। 

দাবানল ছড়িয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের সাথে লড়াই করেছে স্পেন। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। উচ্চ তাপমাত্রা এবং অনাবৃষ্টি ছোট ছোট দাবানলকে অনিয়ন্ত্রিত দাবানলে পরিণত হতে সহায়তা করে। সবশেষ জুনে তীব্র তাপপ্রবাহে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর