ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৩৭ 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে চালানো এ হামলার পর অন্তত ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিস্ফোরণের ধাক্কায় একটি আবাসিক ভবন ও একটি বৃদ্ধাশ্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আবাসিক ভবনের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না। এ বিষয়ে অবশ্যই উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার উদ্ধার অভিযানের সময় বুচা জেলার আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, আহত ৪২ জনের মধ্যে চারটি শিশু রয়েছে। সেখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্রসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি জরুরি সেবা কর্মী উদ্ধারে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।" 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, আবাসিক এলাকার কাছে বিস্ফোরক রাখার সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী মিলা গ্রামের একটি গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও বুস্টার সংরক্ষিত ছিল।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর