ভারতের নির্বাচন হস্তক্ষেপের চেষ্টা করছে চীন!

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভারত ও আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন। এমন সতর্কবার্তা দিয়েছে মাইক্রোসফট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এমন এক সময়ে এই তথ্য সামনে এল, যখন আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন।  

চলতি বছরে এআই দিয়ে ভারত, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার নির্বাচন প্রভাবিত করতে চায় বলে এক বিবৃতিতে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির গোয়েন্দা দলের দাবি, এই হস্তক্ষেপে মদদ দিচ্ছে চীনের রাষ্ট্র–সমর্থিত সাইবার গ্রুপ ও উত্তর কোরিয়ার একটি প্রতিষ্ঠান। 

মাইক্রোসফটের গোয়েন্দারা বলছেন, চীন নিজের স্বার্থে নির্বাচনের আগে এআই নির্মিত কনটেন্ট ব্যবহার করবে। ডিপফেক ভিডিও প্রকাশের শঙ্কা রয়েছে। এর আগে তাইওয়ানের নির্বাচনেও এভাবে হস্তক্ষেপের চেষ্টা চালিয়েছে চীন। সেটি ছিল ট্রায়াল।    

সংস্থাটি বলছে, চীন এআই দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। এ সতর্কতা প্রকাশের আগে গত মাসে ভারত সফর করেছেন মাক্রোসফট প্রধান বিল গেটস। ওই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এআই নিয়ে আলাপ করেন। 
 
মাইক্রোসফট বলছে, ভারত, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করার ব্যাপারে কাজ করছে চীনের সরকারি বিশেষ সাইবার গ্রুপ। এতে সহায়তা করছে উত্তর কোরিয়াও। এ বছর আরও কয়েকটি দেশের নির্বাচনে তারা হস্তক্ষেপ করতে পারে।  

এক বিবৃতিতে মাইক্রোসফট বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক ভিডিও প্রকাশের মাধ্যমে জনগণকে ভুল বার্তা দেওয়া হতে পারে। এ ছাড়া ভুয়া অডিও মিম ছড়িয়ে দেবে সাইবার দলটি।  

গতমাসেই লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ভারত। এ ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, মোট সাত দফায় লোকসভা নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। আর সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ফল প্রকাশ। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) রাজীব কুমার এসব তথ্য জানান। তিনি বলেন, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে ও ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর