গাধার দুধের এত উপকারিতা, প্রতি লিটার ৭ হাজার টাকা!

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

বছরের পর বছর ধরে গাধাকে অবজ্ঞাস্বরুপ ব্যবহার করে আসছে মানুষ। স্বীকৃতি ছাড়া কোনো কাজ করলেই আমরা বলি, ‘গাধার মতো খাঁটুনি’। তবে এবার সেসব বলার দিন হয়তো ফুরিয়ে এসেছে। গাধার দুধ এখন গরু কিংবা ছাগলের চেয়ে দামী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন সে কথাই বলছে। এতে বলা হচ্ছে, গরু কিংবা ছাগলের দুধের ৭০ গুন দামে বিক্রি করা হচ্ছে গাধার দুধ। গুজরাটে ধীরেন সোলাঙ্কি নামের এক ব্যক্তি তাঁর খামার থেকে এ দামেই বিক্রি করছেন গাধার দুধ। প্রতিলিটার গাধার দুধের দাম ৫ হাজার রুপি (প্রায় ৭ হাজার টাকা)।

ধীরেন সোলাঙ্কি দীর্ঘদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করেছেন। শেষমেশ তিনি বেছে নেন গাধা পালন। তাঁর খামারে ৪২টি গাধা রয়েছে। পতন গ্রামের এ খামার থেকে তিনি মাসে আয় করেন ২–৩ কোটি রুপি। ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে তাঁর কাছে দুধের অর্ডার আসে।  

এ ব্যাপারে ধীরেন সোলাঙ্কি এনডিটিভিকে বলেন, ‘বেসরকারি চাকরি পেয়েছিলাম। তাতে পরিবার চালানো কষ্টকর ছিল। পরে গাধা পালন নিয়ে ভাবতে থাকি। কয়েকজনের সঙ্গে কথা বলে ৮ মাস আগে শুরু করি এই খামার। এতে আমার বিনিয়োগ হয়েছিল ২২ লাখ রুপি।

তবে, বাজেভাবে শুরুটা হয়। প্রথম ৫ মাসে কোনো আয়ই হয়নি ধীরেনের। পরে বিভিন্ন রাজ্যে যোগাযোগ করে শুরু করেন দুধ বিক্রি। কর্ণাটক ও কেরালায় তিনি দুধ সরবরাহ করেন। বিভিন্ন কসমেটিকসের প্রতিষ্ঠানও এসব দুধের ক্রেতা। 

যেখানে দুধের দাম কেজিপ্রতি ৬৫ রুপি, সেখানে গাধার দুধের নাম ৭ হাজার রুপি। ফ্রিজারে রাখলে এই দুধ টাটকা থাকে। 
ব্যবসায়ীরা পরে এই দুধ থেকে পাউডার বানিয়ে প্রতিকেজি ১ লাখ রুপিতে বিক্রি করেন। 

গাধার দুধের উপকারিতা কী

প্রাচীন যুগ থেকেই গাধার দুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। প্রচলিত আছে, মিশরের রানি ক্লিওপেট্রা এই দুধ দিয়ে গোসল করতেন। নাক দিয়ে রক্ত পড়া, লিভারের অসুখ, বিভিন্ন বিষক্রিয়া, সংক্রামক রোগ ও জ্বরে এই দুধ খাওয়ার পরামর্শ দিতেন গ্রীক চিকিৎসাবিদ হিপোক্রেটিস।  

তবে, আজকের যুগে এসব উপকারিতা যেন সবাই ভুলতে বসেছে। সম্প্রতি আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধের চেয়ে গাধার দুধ বেশি উপকারী। এ ছাড়া গরুর দুধে এলার্জি থাকলে গাধার দুধ সেরা বিকল্প। 

প্রতিবেদনে বলা হয়, অন্ত্রের বিভিন্ন জটিলতা সারাতে সক্ষম এই গাধার দুধ। এই দুধে দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়বেটিসে বেশ উপকারী। অন্যান্য দুধে বিভিন্ন জীবাণু থাকার শঙ্কা রয়েছে, কিন্তু এই দুধে নেই।   
 

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর