হিট স্ট্রোকে মৃত্যু ১০০ ছাড়াল, ৫০ ডিগ্রিতে ‘পুড়ছে’ ভারত

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৪:৪১ পিএম

তীব্র তাপপ্রবাহে নাজেহাল ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। অঞ্চলটিতে হিট স্ট্রোকে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে ওড়িশায় ৭২ ঘণ্টায় হিট স্ট্রোকে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

অধিকাংশ মৃত্যুই রাজ্যটির পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হয়েছে বলে জানিয়েছে ভারতের বিশেষ ত্রাণ কমিশনার এসআরসি কর্মকর্তারা। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ওড়িশায় হিট স্ট্রোকে মারা যাওয়া ১৪১ ব্যক্তির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে সরকার। তারা সবাই হিট স্ট্রোকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের উত্তরাঞ্চলে গত ১২০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মকাল হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে সপ্তম ধাপের ভোটের সময় ৩৩ নির্বাচন কর্মকর্তা মারা গেছেন। 

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানী দিল্লিতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। আর সেখানে তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছেই। গত সপ্তাহে দিল্লিতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও পরে জানানো হয়, এটি সঠিক নয়। আসলে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর