রাহুল গান্ধীই হচ্ছেন লোকসভায় বিরোধী দলনেতা   

আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:১৯ এএম

ভারতের লোকসভার বিরোধী দলনেতা পদে বসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো। প্রায় ৩ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কোনও সাংবিধানিক পদে বসলেন রাহুল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

 এক দশক পর লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস । বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সংসদ সদস্যের প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে।

সেকারণেই এবার বিরোধী দলনেতা পদে রাহুলকে বসাতে চাইছিল কংগ্রেস। গত ৯ জুন কংগ্রেসের বৈঠকে বিরোধী দলনেতা পদে রাহুলকে বসাতে চেয়ে প্রস্তাব পাস করায় দলটি। সেই প্রস্তাব এতদিন ঝুলিয়ে রেখেছিলেন রাহুল। তবে স্পিকার নির্বাচনের আগেই কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়ে দিলেন, রাহুলই বিরোধী দলনেতা হবেন। 

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর