আগস্টের মধ্যেই মোদি সরকারের পতন হবে: লালু

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের শরিকদের সহায়তায় ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তবে, এই সরকার বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁর দাবি, আগস্টের আগেই মোদি সরকারের পতন হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, নির্বাচনের আগে মোদি দাবি করেছিলেন, তাঁর দল ৩০০ আসনে জিতবে। কিন্তু ২৪০ আসনে জেতে তারা। এনডিএ জোটের নেতাদের পাশে পায় তারা। আর তাতে সরকার গঠন করে বিজেপি। 

সরকার গঠনের একমাস যেতে না যেতেই এবার বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এমন কথাই বলেছেন। শুক্রবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এক অনুষ্ঠানে তিনি বললেন, ‘সব রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে বলব। আবারও নির্বাচন হতে পারে। মোদি সরকার খুব দুর্বল হয়ে গেছে। আগামী আগস্টের মধ্যে পতন হতে পারে।’ 

নির্বাচনে নিজ দলের পারফরমেন্স নিয়েও এ সময় মন্তব্য করেন লালু। দলের পারফরমেন্স ভালো হয়েছে বলে দাবি তাঁর।

 

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর