জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন, লড়বেন ফারুক আবদুল্লাহ 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৭:৩৯ পিএম

লোকসভা ভোটের চার মাসের মাথায় আবারও মুখোমুখি হতে যাচ্ছে এনডিএ ও ইন্ডিয়া জোট। এবার দুটি বিধানসভা ভোটে, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার ৯০টি করে আসনে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। হরিয়ানায় হবে এক দফায়। 

রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। হরিয়ানায় হবে ১ অক্টোবর। দুটি বিধানসভা ভোটেরই একসঙ্গে গণনা হবে ৪ অক্টোবর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

২০১৪ সালের পর আবারও জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। এর মধ্যে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। নরেন্দ্র মোদি সরকার ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল। 

এর তিন বছর আগেই অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র এবং কমিশনকে নির্দেশ দিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট করাতে হবে।

এদিকে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ। শুক্রবার তিনি এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তিনি আরও জানান, তাঁর ছেলে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অংশ নেবেন না। 

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর