বুথফেরত জরিপ

হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে কংগ্রেস, কাশ্মীরে কী অবস্থা?

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পিএম

ভারতের হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। বুথফেরত জরিপ থেকে এই আভাস মিলেছে। জরিপের তথ্য বলছে, হরিয়ানায় এবার জিতে হ্যাটট্রিক করতে পারবে না বিজেপি। এর মধ্য দিয়ে ১০ বছর পর হরিয়ানায় ক্ষমতায় যাচ্ছে কংগ্রেস। আর কাশ্মীরে এগিয়ে আছে কংগ্রেসের জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্স (এনসি)।  

সংবাদমাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপ বলছে, হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ৫৫-৬২টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ঝুলিতে ২০-৩২টি আসন যেতে পারে। সর্বাধিক তিনটি আসনে জননায়ক জনতা পার্টি (জেপিপি) জিততে পারে। তিনটি থেকে ছয়টি আসনে জিততে পারে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)।  
 
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে হরিয়ানায় শুরু হওয়া এই ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬১ শতাংশ। এখানে আসন রয়েছে মোট ৯০টি।

হরিয়ানায় কংগ্রেসের বিপুল জয়ের আভাস মিলেছে পিপলস পালসের বুথফেরত জরিপেও। ওই সমীক্ষা অনুযায়ী, ৫৫টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে যেতে পারে ২৬টি আসন। জেপিপি একটি আসনে জিততে পারে। আর আইএনএলডি জিততে পারে দুটি থেকে তিনটি আসনে। 

হিন্দুস্তান টাইমস বলছে, ২০১৪ সালের হরিয়ানা বিধানসভা ভোটে ৪৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। অধিকাংশ বুথফেরত জরিপেই তাদের জয়ের আভাস দেওয়া হয়েছিল। 

এদিকে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ৯০টির মধ্যে ২৬টি আসন পেতে পারে বিজেপি। আর কংগ্রেস ও এনসি পেতে পারে সর্বোচ্চ ৪৩টি আসন। তবে কোনো দল সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই বুথফেরত জরিপ বলছে। সেখানে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি পেতে পারে ৮ আসন। 

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর