হরিয়ানায় নির্বাচন

প্রথম ভোটেই চমক দেখালেন কুস্তিগীর ভিনেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম

রাজনীতির মঞ্চে এসেই দারুণ সাফল্য পেলেন কুস্তিগীর ভিনেশ ফোগট। এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসনে জয়ী হয়েছেন এই কংগ্রেস প্রার্থী। 

ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভিনেশ। জুলানা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বীকে ৫৭৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। 

ভিনেশ ফোগাট বলেছেন, তাঁর জয় প্রতিটি মেয়ের, প্রতিটি নারীর লড়াইয়ের প্রতিনিধিত্ব করে যাঁরা লড়াইয়ের পথ বেছে নেয়।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য হরিয়ানায় জয়ী হতে চলেছে, কিন্তু ভিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী।

কংগ্রেস নেতা এবং কুস্তিগীর বজরং পুনিয়া, যিনি হরিয়ানা বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পুনিয়ার সাথে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ফোগাটকে অভিনন্দন জানান। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৫ রাউন্ড ভোট গণনার পর ভিনেশ পেয়েছেন ৬৫ হাজার ৮০ ভোট, যোগেশ কুমারের চেয়ে ৬ হাজার ১৫ ভোটের ব্যবধান। ঘটনাচক্রে ১৯ বছর পর এই আসনে জয়ী হয় কংগ্রেস। ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে।

ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া দুজনেই বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। ৫০ কেজি রাউন্ডে অতিরিক্ত ওজনের জন্য সম্প্রতি অলিম্পিকের লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন ভিনেশ। এরপর তিনি খেলা থেকে অবসরের ঘোষণা দেন।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর