ওজন কমাতে মোদির ৪ পরামর্শ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম

স্থূলতা কমিয়ে কীভাবে সুস্থ থাকা যায়, সে ব্যাপারে চারটি পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, তাড়াতাড়ি ঘুমাতে হবে, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, শরীরচর্চা করতে হবে আর প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওজন নিয়ন্ত্রণ ও স্থূলতা প্রতিরোধের পরামর্শবিষয়ক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।

ভিডিওটি উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া মোদির বক্তৃতার একটি অংশ বলে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এ ছাড়া ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অষ্টম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময়েও নরেন্দ্র মোদি একই ধরনের পরামর্শ দেন। তিনি বলেন, ‘স্থূলতা কমিয়ে শরীর সুস্থ রাখতে হলে সন্ধ্যা ৭টার আগেই রাতের খাবার খেয়ে নিতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী কৃষকদের উদাহরণ দিয়ে বলেন, একজন কৃষক সন্ধ্যা নামার আগেই রাতের খাওয়া সেরে নেন। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যেই তাদের খাওয়াদাওয়া হয়ে যায়। তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরে ওঠেন। এই জন্যই তারা এত কর্মঠ। তাদের স্বাস্থ্যও ভালো এবং জটিল অসুখবিসুখেও ভোগেন না তারা।’

২০২৩ সালে ‘ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন’ একটি গবেষণা প্রবন্ধ ছাপা হয়। সেখানে বলা হয়েছে, ‘সন্ধ্যা ৭টার আগে যারা রাতের খাওয়া সেরে নেন, তাদের আয়ু ৩৫ শতাংশ বেড়ে যায়। শুধু তাই নয়, তাড়াতাড়ি খেলে এবং হালকা খাবার খেলে ঘুমও ভালো হয়।’ 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর