প্রথা না মেনে বিয়ে, ভারতে দম্পতিকে দিয়ে করানো হলো হাল চাষ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম

গ্রামের প্রথা ভেঙে বিয়ে করায় ভারতের ওড়িশ্যায় এক সদ্য বিবাহিত দম্পতিকে দিয়ে হাল চাষ করানো হয়েছে। সম্প্রতি ওড়িশ্যার রায়াগাদা জেলার কাঞ্জামাঝিরা গ্রামের এই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই গ্রামের দুজন এক অপরকে ভালোবাসতেন। বিয়ে করতে চাইলেও তাতে দুই পক্ষের কেউ রাজি ছিলেন না। তাদের মতে, এই বিয়ে গ্রামের সামাজিক প্রথা অনুযায়ী সম্ভব না। কেননা ছেলেটি মেয়েটির ফুফুর সন্তান। এমন আত্মীয়ের সঙ্গে বিয়ে তাদের সমাজে নিষিদ্ধ। 

এরপরও দুজন বিয়ে করায় তাদের শাস্তি দেয় গ্রামবাসী। এই শাস্তির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, গরু কিংবা ষাড় দিয়ে যেভাবে হালচাষ করানো হয়, দুজনকে সেভাবে হালের দুপাশে বাধা হয়। এরপর হালচাষ করতে বাধ্য করে উপস্থিত জনতা। এ সময় দুজনকে পেটাতেও দেখা যায়।

পরে দুজনকে নিয়ে যাওয়া হয় একটি তীর্থস্থানে। সেখানে ‘পরিশুদ্ধ’ করা হয় বিশেষ ধর্মীয় প্রক্রিয়ায়। 

এই ঘটনার এক প্রতিক্রিয়ায় স্থানীয় এসপি এস সোয়াতি কুমার বলছেন, এরই মধ্যে একটি পুলিশের দল সেখানে পাঠানো হয়েছে। তারা জেনে আসার পর মামলা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর