রিল বানানোর সময় পানির তোড়ে ভেসে গেলেন ভারতীয় ইউটিউবার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে রিল ধারণ করার সময় এক ইউটিউবার পানির তোড়ে ভেসে গেছেন। স্থানীয় সময় আজ রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুদুমা জলপ্রপাতে পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া ওই ইউটিউবারের নাম সাগর টুডু (২২)। তিনি ওড়িশা রাজ্যের গ্যাঞ্জাম জেলার বারহামপুরের বাসিন্দা।

আজ বিকেলের দিকে জলপ্রপাতের সামনে পানির তীব্র স্রোতের মাঝে দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল ধারণ করছিলেন সাগর। নিজের ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটনস্থলের ভিডিও ধারণ করতে বন্ধু অভিজিৎ বেহেরাকে সঙ্গে নিয়ে কোরাপুটে গিয়েছিলেন তিনি। 

দুদুমা জলপ্রপাতের সামনে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন সাগর। এদিন কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে মাচকুন্ড বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। স্থানীয়দের এ বিষয়ে সতর্কও করা হয়েছিল। বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ পানির প্রবল তোড়ে পাথরের ওপর আটকা পড়েন সাগর। কিছুক্ষণ পর তিনি ভারসাম্য হারিয়ে স্রোতে ভেসে যান। 

পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ওই ইউটিউবারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মাচকুন্ড থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত ওই ইউটিউবারকে খুঁজে পাওয়া যায়নি। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর