ভারতের মণিপুর ফের উত্তপ্ত, অতর্কিত হামলায় দুই সেনা নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় ৩৩ আসাম রাইফেলসের দুই সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট নাগাদ বিষ্ণুপুরের নাম্বোল সবল লেইকাই এলাকায় আসাম রাইফেলসের সদস্যদের বহনকারী একটি ট্রাকে এই হামলা চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, স্থানটি ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। সশস্ত্র দুষ্কৃতিকারীরা অতর্কিতে গুলি চালায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর এটিই প্রথম প্রাণঘাতী হামলা।
 
এর আগে গত বছর আসামের কাছাড় জেলার সীমান্তবর্তী জিরিবাম জেলায় একই ধরনের হামলায় এক সিআরপিএফ জওয়ান নিহত এবং আরও চারজন আহত হয়েছিলেন।
    
এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর