‘মোদিকে নাচতে বললে তিনি সবার সামনে ভোটের বিনিময়ে নাচবেন’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

বিহার নির্বাচনের প্রচার শুরু করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন। মুজাফ্ফরপুরে আরজেডি নেতা এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সাথে একটি যৌথ জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি মোদিকে ‘ভোটের জন্য সবকিছু করতে পারেন’ বলে অভিযুক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

রাহুল গান্ধি বলেন, ‘আপনারা যদি নরেন্দ্র মোদিকে আপনাদের ভোটের বিনিময়ে নাচার কথা বলেন, তবে তিনি মঞ্চে নাচবেন।’

বিহারের সবচেয়ে বড় উৎসব ছট পূজার প্রসঙ্গ টেনে কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রী মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘একদিকে যেখানে ভক্তরা দিল্লির দূষিত যমুনায় পূজা করছেন, সেখানে প্রধানমন্ত্রী একটি ‘বিশেষভাবে তৈরি’ পুকুরে স্নান করেছেন। নরেন্দ্র মোদি তার সুইমিং পুলে স্নান করতে গেছেন। যমুনার সাথে তার কোনো সম্পর্ক নেই। ছট পূজার সাথেও তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।’

গত ২০ বছর ধরে বিহারের ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও অনগ্রসর অংশের জন্য ‘কিছু না করার’ জন্য রাহুল গান্ধি নীতীশ কুমারের তীব্র সমালোচনা করেন। রাহুল বলেন, ‘নীতীশজিকে ব্যবহার করা হচ্ছে। রিমোট কন্ট্রোল বিজেপির হাতে। আপনাদের ভাবা উচিত নয় যে, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর সেখানে শোনা যায় না। বিজেপির হাতে রিমোট কন্ট্রোল আছে এবং তাদের সামাজিক ন্যায়বিচারের প্রতি কোনো আগ্রহ নেই।’

লোকসভার বিরোধী দলনেতা তার ভোট চুরির অভিযোগ পুনর্ব্যক্ত করে সতর্ক করেন যে বিহারেও একই ধরনের প্রচেষ্টা হতে পারে। তিনি বলেন, ‘তারা আপনাদের ভোট চুরি করতে ব্যস্ত। তারা মহারাষ্ট্রে নির্বাচনে চুরি করেছে, তারা হরিয়ানায় নির্বাচনে চুরি করেছে এবং তারা বিহারেও তাদের সর্বাত্মক চেষ্টা করবে।’

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর