রাহুল-সোনিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা

ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রসহ চারটি ধারায় নতুন এফআইআর করেছে দিল্লি পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগেই তদন্ত হচ্ছে বলে দাবি কংগ্রেসের।

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধির বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই মামলা করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই অভিযোগ সোনিয়া ও রাহুলসহ ছয়জনের বিরুদ্ধে করা নতুন এফআইআরের অংশ। এই মামলায় অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

ইডির অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবর এফআইআর করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ। 

এর আগে ইডি গত এপ্রিলে চার্জশিট জমা করেছিল আদালতে। সেখানেও নাম রয়েছে সোনিয়া ও রাহুলসহ বাকিদের। সেই চার্জশিট এখনো গ্রহণ করেননি আদালত। আগামী ১৬ ডিসেম্বর পরবর্তী শুনানি। 

কংগ্রেস ইডির তদন্ত নিয়ে আগেই আঙুল তুলেছে। দলটির অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব করা হচ্ছে।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর