প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলায় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার নিন্দা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং সম্পাদক পরিষদের (নোয়াব) সভাপতি নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)।

আজ শনিবার সংগঠনটির সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোতি এবং সাধারণ সম্পাদক আফজাল ইমাম স্বাক্ষরিত এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানায় তাঁরা।

বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। একই সঙ্গে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবিরের ওপর হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

ভারতীয় সাংবাদিকদের এই শীর্ষ সংগঠনটি দাবি করেছে যে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, যথাযথ বিচার ছাড়াই অনেক সাংবাদিক বর্তমানে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়া এসব সাংবাদিকদের অবিলম্বে, নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে।

গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। গণমাধ্যমকে স্তব্ধ করার লক্ষ্যে কোনো ধরনের সহিংসতা, ভীতি প্রদর্শন বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের পরিপন্থী।

প্রেস ক্লাব অব ইন্ডিয়া এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার দাবি জানিয়েছে। একই সাথে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজার ও কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে হেনস্তার শিকার হন প্রবীণ সাংবাদিক নূরুল কবির।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর