ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির নিম্নমুখী যাত্রা অব্যাহত রয়েছে। আজ সোমবার ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির মান ৯৪-এর গণ্ডি পেরোয়। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে লেনদেন চলাকালীন দিনের মাঝামাঝি সময়ে এই দরপতন হয়।

মধ্যপ্রাচ্যে বিরাজমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি এবং ভারতে বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত পুঁজি তুলে নেওয়াকেই মুদ্রাবাজারে রুপির দরপতনের মূল কারণ হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। 

সোমবার দিনের শুরুতে মুদ্রাবাজারে রুপির মান ছিল ৯৩ দশমিক ৮৪। কিন্তু দিনের মাঝামাঝিতে এসে বাজারে অস্থিরতা দেখা দিলে এক পর্যায়ে ভারতীয় মুদ্রার মান ৯৪-এর ঘর ছাড়িয়ে যায়। তবে দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৯৩ দশ্মিক ৫৩-তে থিতু হয় রুপি।

রুপির এই রেকর্ড পতনের পেছনে মোটা দাগে তিনটি বড় কারণ দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমত, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের দিকে ঝুঁকছেন।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারত তাদের প্রয়োজনীয় তেলের সিংহভাগই আমদানি করে। তাই তেলের দাম বাড়লে ডলারের চাহিদাও বাড়ে, যার ফলে রুপির ওপর চাপ তৈরি হয়।

তৃতীয়ত, চলতি মার্চ মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার ও বন্ড বাজার থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন। একসাথে এই বিপুল পরিমাণ অর্থের বহির্গমন রুপির ভিতকে দুর্বল করেছে।

এই সংকটময় পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) বাজারে হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সীমিত থাকলেও রুপির অত্যধিক পতন রোধে বৈদেশিক মুদ্রাবাজারে নজরদারি অব্যাহত রেখেছে আরবিআই। 

মধ্যপ্রাচ্যে পরিস্থিতির উন্নতি না হলে এবং বিদেশি বিনিয়োগকারীরা পুনরায় বিনিয়োগ শুরু না করলে রুপির ওপর এই চাপ আরও কিছুদিন থাকবে বলেই মত বিশ্লেষকদের। বর্তমানে ডলারের বিপরীতে রুপির লেনদেনের সীমা ৯৩.৬০ থেকে ৯৪.৪০-এর মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের...
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া...
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর