হাসপাতালে সোনিয়া গান্ধী

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করছে।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই সোনিয়া গান্ধীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তাঁর ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদোরা।

হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত কোনো সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একই শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।

সাত দিন পর কারামুক্ত হলেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। আদালতের আদেশে...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
নানা শর্তের বেড়াজালে, বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার ঋণে আগ্রহ কম অনেক উদ্যোক্তার। ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে, পাঁচ মাসে বিতরণ হয়েছে ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বন্ধ শিল্প কারখানা ও...
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
লোডিং...

এলাকার খবর