রিলস বানাতে গিয়ে লেডি বাইকারের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

ভারতের গাজিয়াবাদে রিলস ভিডিও ধারণ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু। রোববার ভোরে ওয়েভ সিটি এলাকার আইএমএস কলেজ ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইকরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসে থাকা ২০ বছর বয়সী হাশিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা ইকরাকে মৃত ঘোষণা করেন। হাশিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার সময় দুজনের কারো মাথায় হেলমেট ছিল না। একটি ভিডিওও পাওয়া গেছে, যেখানে দেখা যায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে বাইক চালানোর সময় রিল ভিডিও ধারণ করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ইকরা গাজিয়াবাদের পাসাউন্ডা এলাকার বাসিন্দা। শনিবার সকাল ১১টার দিকে তিনি পরিবারকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর ফেরেননি। একই এলাকার বাসিন্দা হাশিমও ওই দিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

পরে রোববার ভোরে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ওয়েভ সিটির সহকারী পুলিশ কমিশনার প্রিয়শ্রী পাল জানান, ‘ভোর ৪টার দিকে ডিভাইডারে ধাক্কা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক তরুণী ও এক তরুণকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’

তিনি আরও জানান, ‘ইকরা মাথা ও মুখে গুরুতর আঘাত ছিল। হাশিমের পা, কোমর ও কাঁধে আঘাত লেগেছে। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ইকরার মৃত্যু হয়।’

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত গতির কারণে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। হাশিম পেশায় একজন ওয়েল্ডার বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর