পশ্চিমবঙ্গ নির্বাচন

বিজেপি জিততে যাচ্ছে, মমতার চেয়ারে কে বসবেন?

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:২৭ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। সরকার গঠনের জন্য ২৯৪টি আসনের মধ্যে পেতে হবে ১৪৮টি আসন। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা এবং এগিয়ে আছে আরও ১০৪টি আসনে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ৪৪টি আসনে এবং এগিয়ে আছে আরও ৩৭টি আসনে। এছাড়া কংগ্রেস ২টি আসনে এবং আম জনতা উন্নয়ন পার্টি ২টি আসনে জয়লাভ করেছে।

সার্বিকভাবে এখন পর্যন্ত ঘোষিত নির্বাচনের ফলাফলে এটা মোটামুটি নিশ্চিত যে, পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার খুব ভালোভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি। ফলে ১৫ বছর পর নতুন মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে এ রাজ্য।

এই প্রেক্ষাপটে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য দিচ্ছেন। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের অধ্যায় শেষ, এখন সরকার গঠন করবে বিজেপি।

দলের ভেতরে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম সামনে আসছে। তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং স্বপন দাশগুপ্ত।

নির্বাচনের আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। ফলে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাজ্যের নেতারাই গুরুত্ব পাচ্ছেন।

বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর