বাংলায় পদ্ম ফুটেছে: মোদি

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোট গণনার সর্বশেষ প্রবণতায় দেখা যাচ্ছে, সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, বাংলায় পদ্ম ফুটেছে এবং এই নির্বাচন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, মোদির দল বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল।

এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘জনগণের শক্তির জয় হয়েছে। বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে কুর্নিশ করছি।’

‘বাংলার মানুষ বিপুল ভোটে বিজেপিকে জয়ী করেছে। আমি তাঁদের আশ্বাস দিচ্ছি, বিজেপি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন এক সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে’ – লিখেছেন মোদি।

চলমান ফলাফলে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত বিজেপি ৯৬টি আসনে জয় পেয়েছে এবং আরও ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন।

অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৪৪টি আসনে জয় পেয়েছে এবং আরও ৩৭টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস দুটি এবং আম জনতা উন্নয়ন পার্টি দুটি আসনে জয় পেয়েছে।

 

ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এখন সবাই তাকিয়ে আছে চূড়ান্ত ফল ঘোষণার দিকে।

বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর