পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর

অবৈধ অনুপ্রবেশকারীদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আপডেট : ২১ মে ২০২৬, ০৮:১৭ এএম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানসহ প্রতিবেশি বিভিন্ন দেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকা যেসব অনুপ্রবেশকারী এই আইনে বর্ণিত সাতটি সংজ্ঞায়িত সম্প্রদায়ের মধ্যে পড়বেন না, তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার-এর প্রতিবেদনে অনুযায়ী, মঙ্গলবার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘গত বছর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি নির্দেশিকা পাঠিয়েছিল। কিন্তু আগের সরকার তা কার্যকর করেনি। এখন আমরা রাজ্যের প্রথম বিজেপি সরকার হিসেবে দায়িত্ব নিয়ে আইন কার্যকর করছি।’

তিনি আরও জানান, ‘সিএএ অনুযায়ী - হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে এসেছেন, তাদের পুলিশ আটক করতে পারবে না। কিন্তু যাঁরা এই আইনের আওতায় পড়েন না, তাঁরা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ তাঁদের গ্রেফতার করে বিএসএফ-এর হাতে হস্তান্তর করবে।’

শুভেন্দু জানান, রাজ্যের সীমান্ত সংলগ্ন থানাগুলোতে আইন কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ‘আমরা বিএসএফ-এর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক তৈরি করে রাজ্য ও দেশের সুরক্ষা নিশ্চিত করব। যাঁরা বৈধ নথি ছাড়া দেশে প্রবেশ করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার প্রয়োজনে গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ নেবে’ – বলেছেন শুভেন্দু।

সিএএ-এর মূল উদ্দেশ্য হলো, আইনের আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ও ড্রুজ) মানুষ যদি ধর্মীয় নিপীড়ন বা হুমকির কারণে ভারতে ঢুকে থাকেন, তাহলে তাঁরা শরণার্থী হিসেবে স্বীকৃতি পাবেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা প্রযোজ্য। তবে অন্য সব অবৈধ অনুপ্রবেশকারীর ক্ষেত্রে রাজ্য পুলিশ এবং বিএসএফকে ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা প্রদান করেছে আইন।

শুভেন্দু আরও বলেন, ‘গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছিল যে, ২০২৫ সালের ১৪ মে থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। আমাদের পূর্ববর্তী সরকার শরণার্থীদের সিএএ-র সুবিধা দিতে রাজি হয়নি, আবার এই গুরুত্বপূর্ণ আইনও কার্যকর করেনি। এখন আমরা এই দায়িত্ব নিয়েছি। রাজ্যের স্বার্থে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ শুরু হয়েছে।’

পশ্চিমবঙ্গ সরকার বলছে, এই আইন কার্যকর করার মাধ্যমে রাজ্য ও দেশের সীমান্ত নিরাপদ হবে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা বজায় রাখা যাবে। সরকারের লক্ষ্য, আইন অনুযায়ী সঠিকভাবে যাঁরা শরণার্থী হিসেবে আসছেন, তাঁদের নিরাপত্তা দেওয়া এবং যাঁরা অবৈধভাবে প্রবেশ করছেন, তাঁদের ফেরত পাঠানো।

আইনের আওতায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনুযায়ী রাজ্য পুলিশকে প্রয়োজনে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, সীমান্ত সংলগ্ন সব থানায় নজরদারি জোরদার করা হবে এবং বিএসএফ-এর সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করা হবে। 

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর