ভারত কাপাচ্ছে তেলাপোকা পার্টি

আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৪৪ এএম

বেকারত্ব, অর্থনৈতিক উদ্বেগের মতো নানা কারণে হতাশায় ভোগা ভারতীয় তরুণদের ঐক্যবদ্ধ করেছে দেশটির প্রধান বিচারপতির এক তীর্যক মন্তব্য। বেকার ও অলসদের তেলাপোকার মতো পরজীবী বলায় চটেছেন জেন-জিরা। মন্তব্যের জবাবে ভারতীয় জনতা পার্টি- বিজেপিকে ব্যাঙ্গ করে ‘ককরোচ জনতা পার্টি- সিজেপি’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম-নির্ভর একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন তারা। এবার সেখান থেকেই সরকারের বিভিন্ন ব্যর্থতাকে তুলে ধরতে শুরু করেছেন দেশটির তরুণরা। 

বেসরকারি জরিপ অনুযায়ী, ভারতীয় জেন-জি প্রজন্মের অধিকাংশই বেকারত্ব ও অর্থনৈতিক উদ্বেগের কারণে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এদের মধ্যে অনেকেই শিক্ষিত বেকার। এ নিয়ে এমনিতে ব্যাপক ক্ষোভ ছিল জেন-জিসহ ভারতীয় তরুণদের একটি বড় অংশের। সেই ক্ষোভে ঘৃতাহুতির কাজ করেছে প্রধান বিচারপতির মন্তব্য।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে ভারতীয় তরুণ-দের ব্যাঙ্গাত্বক, অরাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি- সিজেপি। রসিকতার ছোঁয়ায় রাজনীতি, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো উদ্বেগজনক ইস্যুতে জনগণের দৃষ্টি আকর্ষণ করছে জেন-জিরা।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র জেন-জিদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তার এই তির্যক মন্তব্যের জবাবেই যাত্রা শুরু করে সিজেপি। যদিও এ ঘটনার পর সূর্যকান্তের দাবি, তরুণদের নয় বরং ভুয়া ডিগ্রিধারীদের পরজীবী বলেছিলেন তিনি। 

ককরোচ জনতা পার্টি- সিজেপি’র প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক। ব্যাঙ্গাত্বক এই প্ল্যাটফর্ম তৈরি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আমাদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন তাদের জানা উচিত, তেলাপোকা নোংরা জায়গায় থাকে। তার মানে, আমদের সমাজব্যবস্থা নোংরা হতে হতে পচে গেছে। এখান থেকে কেন এত বিপুল সংখ্যক তেলাপোকা বেরিয়ে আসছে সেটাও ভেবে দেখবেন।’ 

সিজেপি’র সদস্য হতে পূরণ করতে হবে চারটি শর্ত। আবেদনকারীদের অবশ্যই বেকার, অলস, অনলাইনে সক্রিয় ও সামাজিক ইস্যুতে ক্ষোভ প্রকাশে সক্ষম হতে হবে। এরই মধ্যে দশ লাখের বেশি মানুষ সদস্যপদের জন্য অনলাইনে আবেদন করেছেন। তাদের বেশিরভাগের বয়স ১৯ থেকে ২৫ বছর।

সিজেপি-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিদ্রূপাত্মক কনটেন্টের মাধ্যমে সরকারের নানা ব্যর্থতা নিয়ে প্রশাসনকে জবাবদিহি করতে দেখা যাচ্ছে ভক্তদের। ইনস্টাগ্রামে সিজেপি’র অনুসারী (ফলোয়ার) সংখ্যা ছাড়িয়ে গেছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি- বিজেপিকেও।

ককরোচ জনতা পার্টি- সিজেপি প্রসঙ্গে ভারতের এক তরুণ জানান, ‘সিজেপি যুবসমাজের উদ্বেগকে তুলে ধরেছে। পেজটি এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক অনুসারী পেয়েছে, এটা দেখেই বোঝা যায় যে, তরুণরা দেশের পরিস্থিতি নিয়ে কতটা হতাশ।’ 

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রাসন, আর অর্থনৈতিক সংকটে অনেক তরুণ-তরুণী নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। 

রয়টার্সের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের ১৪০ কোটি জনগণের প্রায় ৬৫ ​​শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। এদের মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ।

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর