তেলাপোকার পর কাঁকড়া, মোদির নতুন চ্যালেঞ্জ!

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

একটি তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি তেলাপোকার প্রতীকই কাঁপিয়ে দিল ভারতের রাজনৈতিক অঙ্গন। যে আন্দোলনের শুরু মোবাইলের স্ক্রিনে, তা পৌঁছে যায় দিল্লির ক্ষমতার করিডোরে। নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষায় দুর্নীতির অভিযোগ। তারপর টানা ৩৬ দিনের আন্দোলন, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ।

শেষ পর্যন্ত ২৫ জুলাই ২০২৬ পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকেই ভেবেছিলেন, গল্পটা এখানেই শেষ। কিন্তু না। মাত্র কয়েক দিনের ব্যবধানেই আবার নতুন বিস্ফোরণ।

এবার আর তেলাপোকা নয়, নতুন প্রতীক কাঁকড়া। ভিন্ন সংগঠন, ভিন্ন টার্গেট। ইস্যু—ইথানল-মিশ্রিত ই–২০ পেট্রোল। আন্দোলনকারীদের অভিযোগ, এই নীতির প্রভাব পড়ছে সাধারণ গাড়িচালক, পরিবহন খাত এবং মানুষের দৈনন্দিন ব্যয়ের ওপর। আর সেই কারণেই সরাসরি প্রশ্নের মুখে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন জয়রাম গড়করি। সোশ্যাল মিডিয়ায় নতুন স্লোগান—‘প্রধান আউট, নেক্সট গাড়কারি?’ তাহলে কি ভারতের রাজনীতি নতুন ডিজিটাল গণআন্দোলনের জন্ম দিচ্ছে? মোদি সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগও কি এখন সময়ের ব্যাপার?

২০২৬ সালের জুলাই। ভারতের রাজনীতিতে একের পর এক অস্বাভাবিক ঘটনা, যার শুরু নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে। দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ, যা থেকে জন্ম নেয় এক অদ্ভুত নাম—'ককরোচ জনতা পার্টি'। কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়, তবুও এটি লাখো মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। আন্দোলনকারীদের ভাষায়—যেভাবে তেলাপোকা সহজে নির্মূল হয় না, ঠিক তেমনি দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলনও থামবে না। মিম, রিল ও ব্যঙ্গ—ডিজিটাল যুগের সব অস্ত্র ব্যবহারে আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। দিন যত যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমর্থন তত বাড়ে। এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকের নেতৃত্বেই ডিজিটাল প্রচার রূপ নেয় ব্যাপক জনআলোচনায়।

শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, নিট পরীক্ষার নিরাপত্তা এবং জবাবদিহি—এই তিনটি বিষয়কে সামনে রেখেই আন্দোলন এগোতে থাকে। আন্দোলনের চাপ বাড়তে থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওপর। দেশজুড়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন—শুধু সামাজিক যোগাযোগমাধ্যম কি সত্যিই সরকারের ওপর এতটা চাপ বাড়াতে পারে? এরই মধ্যে ২৬ জুলাই ২০২৬ ভারতের ডিজিটাল জগতে দেখা দেয় নতুন নাম—'ই-২০ জনতা পার্টি', সংক্ষেপে ই–২০জেপি। তবে এবার প্রতীক বদলে তেলাপোকার জায়গায় এসেছে কাঁকড়া। সংগঠনের পরিচয়—‘ইয়েস, উই আর ক্র্যাবস।’ তাদের বক্তব্য—অবিচারের বিরুদ্ধে কাঁকড়ার মতো চারদিকে ছড়িয়ে পড়বে তাদের আন্দোলন।

সংগঠনের প্রতিষ্ঠাতা এখনো প্রকাশ্যে আসেননি। নেতৃত্বে কারা আছেন, সেটিও এখনো অজানা। তবুও মাত্র কয়েক দিনেই বিস্ফোরক গতিতে বাড়ে এর জনপ্রিয়তা। ইথানল-মিশ্রিত E20 পেট্রোলের বিরোধিতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অনলাইন প্রচারের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা পৌঁছে যায় প্রায় ২ লাখ ৮৫ হাজারে। আর এক্স (টুইটার) প্ল্যাটফর্মে অনুসারী প্রায় ৪৯ হাজার। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

প্রশ্ন উঠছে, কেন ইথানল-মিশ্রিত পেট্রোল নিয়ে এত ক্ষোভ? কাঁকড়া কি এবার সত্যিই নতুন জনআন্দোলনের প্রতীক হয়ে উঠবে? নাকি এটাও হারিয়ে যাবে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে? কিন্তু এটা যদি কেবল শুরু হয়? শিক্ষা ইস্যুর পর যদি জ্বালানি, তারপর অন্য কোনো জাতীয় ইস্যু একটার পর একটা ডিজিটাল আন্দোলনের কেন্দ্রে চলে আসে? আর যদি একটি মিম আবারও জাতীয় রাজনীতির সবচেয়ে বড় বিতর্কে পরিণত হয়? সেই গল্পই থাকছে পরের পর্বে।

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর