‘ককরোচ’ আন্দোলনকারীদের ক্ষমা করে দিলেন মোদি

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

গালি দেওয়া আন্দোলনকারীদের ক্ষমা করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। 

এসময় পুলিশের মামলার বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, আইনি পদক্ষেপের চেয়ে তারুণ্যের সব ভুল সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সংশোধন করা উচিত। 

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়াদিল্লি ও অন্যান্য শহরে গড়ে ওঠা অনলাইনভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিশাল বিক্ষোভের পর ওই মন্তব্য করেন তিনি। 

সিজেপির ওই বিক্ষোভ-প্রতিবাদ গত কয়েক বছরের মধ্যে মোদি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে। অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে প্রধানমন্ত্রীকে গালি দিতে দেখা যায় প্রতিবাদকারীদের। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর মোদি সমর্থকদের তীব্র আক্রমণের শিকার হন তারা। এমনকি দেশটির পুলিশ মোদিকে গালিগালাজ করা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ আর ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর