কলকাতার হোটেলে আগুন থেকে বেঁচে ফেরার বর্ণনা ৩ বাংলাদেশির মুখে 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

তখনও রাত ২টা বাজেনি। তিনি ঘুমাচ্ছিলেন। পাশের বিছানায় ছিলেন তাঁর ভাই। হঠাৎ চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে। জানলা খুলে দেখেন, নিচ থেকে সকলে চিৎকার করে বলছেন, ‘‘আগুন লেগেছে।’’ শোনামাত্রই ভাইকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দরজা খুলতেই চাপ চাপ ধোঁয়া ঢুকে পড়ে ঘরে। তার মধ্যেই কোনওক্রমে ছাদে ওঠেন তাঁরা।

ফায়ার সার্ভিস আসার আগে পর্যন্ত সেখানেই ছিলেন বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা মহম্মদ আসাফুল জামাল এবং তাঁর ভাই। ছিলেন আরও অনেকেই।

অগ্নিকাণ্ডের পর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেল শিখা ইন থেকে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আসাফুল জামাল। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকে বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার থেকে মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনের চারতলায় ছিলেন জামাল। কলকাতায় এসেছেন ব্যবসার কাজে। সঙ্গে রয়েছেন তাঁর ভাই। মুকুন্দপুরের এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান তাঁরা। তখনও বুঝতে পারেননি ঘণ্টাকয়েক পরে কী অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন তাঁরা।

জামালের কথায়, ‘নিচে নামতে পারছিলাম না। কোনওক্রমে ধোঁয়ার মধ্যে দিয়ে ওই তলার সকলে ছাদে উঠি। ২০-২৫ জন ছিলাম। সকলে চলে যাই জলের ট্যাঙ্কের কাছে। বুঝতে পারছিলাম না কোন দিক থেকে আগুন আসতে পারে। তবে আমরা ঠিক করেছিলাম, আগুনের শিখা দেখতে পেলেই ট্যাঙ্ক থেকে জল নিয়ে নেবানোর চেষ্টা করব।’

একই অভিজ্ঞতা ঢাকার আর এক বাসিন্দা মহম্মদ নাজমুল সরকারের। হৃদ্রোগের চিকিৎসা করাতে তাঁর কলকাতায় আসা। ছিলেন চারতলার ওই হোটেলে। তাঁর কথায়, ‘একটা সময় মনে হয়েছিল মরেই যাব। অক্সিজেনের অভাব ছিল। শ্বাস নিতে পারছিলাম না।’’ রাতের অভিজ্ঞতা বলতে গিয়ে বার বার তাঁর গলা কেঁপে যাচ্ছিল।

নাজমুলের কথায়, ‘হোটেলের কর্মচারীরা বার বার বলছিলেন ওপরে উঠুন। কিন্তু ওপরে ওঠার রাস্তা এতটাই সরু যে একজন করেই উঠতে পারেন। লোহার সিঁড়ি। কোথা দিয়ে পালাব, সেটাই বুঝতে পারছিলাম। নিচে নামার কোনও পরিস্থিতি ছিল না। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এক হাত দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না। গেট খোলার সঙ্গে সঙ্গে ধোঁয়া ঢুকে পড়ে। চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। মোবাইলের টর্চ জ্বালিয়ে কোনও রকমে উপরে উঠি।’

হোটেলে থাকা ব্যক্তিদের অভিযোগ, আগুন লাগার পরেও উদাসীন ছিলেন হোটেলের কর্মীরা। অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের দাবি, তাঁকে ফেরত চেয়ে ঢাকার করা আবেদন দেশটির বিচারব্যবস্থার সামনে আসতে হবে এবং আদালতেই...
ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং এ বিষয়ে কোনো বৈঠকও নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এখনো বহাল আছে এবং সেখান থেকে মাইন...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় নিহত একজন ভারতীয়, শনাক্ত হয়নি বাকি ৩ জনের পরিচয়। এ তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, তবে স্বার্থ থাকলে এগোবে না...
লোডিং...

এলাকার খবর