কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ১

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জোড়াসাঁকো থানা এলাকার বাসিন্দা আব্দুল জাফর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শিখা ইন নামের হোটেলটি তিনি লিজ নিয়েছিলেন বিল্ডিং মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে।

এছাড়া এই ঘটনায় হোটেলের দুই কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কলকাতা পুলিশ। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ দেশ ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এর আগে, কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই ট্র্যাজেডিকে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অবহেলার নির্মম প্রমাণ হিসেবে দাবি করেন শুভেন্দু। তার দাবি, আগের সরকার কলকাতা শহরের অবকাঠামো সম্প্রসারণের সময়ে অগ্নিনির্বাপণ নীতি ও নিরাপত্তা বিধিমালা উপেক্ষা করেছে। 

হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। 

এদিকে, দুর্ঘটনা কবলিত হোটেলটির আয়তন সব মিলিয়ে ১১শ স্কয়ার ফিট বলে জানা গেছে। বাথরুম ছাড়া হোটেলটিতে মোট ৫টি ঘর ছিল বলেও জানানো হয়েছে।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর