দুই দিনে তিনবার আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ নিয়ে দুদিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী। 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ নিয়ে দুদিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সংসদ সদস্য সেখানে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।

রাহুলের অভিযোগ, প্রায় ৩০০ সংসদ সদস্য নির্বাচন কমিশনের সাথে দেখা করতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। মোদি, অমিত শাহ  ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন বলে অভিযোগ তার।

এর আগে, মঙ্গলবারও ইসি কার্যালয়ের দিকে যাওয়ার পথে এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে রাহুল ও প্রিয়াংকা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত আটক হয়েছেন অন্তত ৫ হাজার আন্দোলনকারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
লোডিং...

এলাকার খবর