ফিলিস্তিনকে সমর্থন দিল ইরান, বিশ্বনেতারা কী বলছেন 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম

ইসরায়েলে হামাসের হামলাকে সমর্থন দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনির এক উপদেষ্টা। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে। এদিকে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। 

ইরানের শীর্ষ নেতা আলি খামেনির উপদেষ্টা রহিম সাফাভি বলেন, 'আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানাচ্ছি। ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।’

এদিকে, ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইতালি ও জার্মানি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ’আমরা ইসরায়েলের পাশে আছি।’ রাশিয়া সরাসরি কিছু না বললেও দুই পক্ষকে সংযত হতে বলেছে। 

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য সেখানে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী টম ওয়েনেসল্যান্ড বলেন, হুট করে ইসরায়েল ও গাজার মধ্যে এই বড় সংঘাত ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সামনে আরও ভয়াবহ দিন আসছে। এরই মধ্যে নিহত ও আহত বাড়তে শুরু করেছে। লড়াই থামাতে দুই পক্ষের সঙ্গেই আলাপ করা হচ্ছে।

ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। 

এরই মধ্যে হামাসের হামলার জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। হামাসের সদর দপ্তরসহ বিভিন্ন কম্পাউন্টে ১৭টি হামলা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক্সে (টুইটারের নতুন নাম) এক পোস্টে দেশটি জানায়, যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়।

হামাসের হামলায় ২২ জন নিহত ও ৫৪৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 

 

 

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর