২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এগোচ্ছে মার্কিন রণতরী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম

সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইসরায়েলকে সহায়তার জন্য এগোচ্ছে মার্কিন দুটি রণতরী।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সাংবাদিকদের বলেছেন, শিগগিরই হামলা চালাবে ইরান। এসময় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে সতর্কও করে দেন মার্কিন প্রেসিডেন্ট। 

ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। 
  
মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি ওয়ার্ল্ডওয়াইড থ্রেটের প্রতিবেদনে বলা হয়, ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের মাটিতে হামলা চালানো হতে পারে। ইরানের কাছে দুই হাজার কিলোমিটার দূরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে। 

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভূমধ্যসাগরে পূর্ব দিকে তাদের দুটি যুদ্ধজাহাজ স্থান পরিবর্তন করছে। সেইসঙ্গে এই অঞ্চলে অতিরিক্ত সেনাও মোতায়েন করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।  

ইসরায়েল-ইরান সম্ভাব্য যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা ইসরায়েল, সৌদি আরব, কাতার এবং অন্যান্য সরকারের আলোচনা করে একটি প্রতিষ্ঠিত সুইস চ্যানেলের মাধ্যমে ইরানকে বার্তা পাঠাতে কাজ করছে। বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকেও ইরানের হুমকি নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলে পাঠিয়েছেন।

এদিকে, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার জেরে নাগরিকদের ওপর ইরান, ইসরায়েল, লেবানন ও ফিলিস্তিনে ভ্রমণ সতর্কতা জারি করেছে ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও পোল্যান্ড। 

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সাত সদস্য নিহত হন। এদের মধ্যে দুজন বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর