সৌদিতে তীব্র গরম, ১৪ হাজীর মৃত্যু, নিখোঁজ ১৭

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১৪ হাজীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৪ জন হাজীর সবাই জর্ডানের। এর মধ্যে অন্তত ৬ জন মারা গেছেন হিট স্ট্রোকে।

জর্ডানের রাষ্ট্রদূত ড. সুফিয়ান কুদাহ বলেছেন, মৃত হাজীদের দাফন  প্রক্রিয়ায় সৌদি  আরব কর্তৃপক্ষকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে মন্ত্রণালয়।  যেসব পরিবার চাইছেন, তাদের মৃত স্বজনের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন রাষ্ট্রদূত।

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ জন্য হাজীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা কর্মীরা ও মেডিকেল কর্মীরা অসুস্থ হাজীদের সেবা করছেন। তাঁরা ঠাণ্ডা পানির স্প্রে ব্যবহার করছেন।

হজের যাবতীয় আনুষ্ঠানিকতা খোলা আকাশের নিচের সম্পন্ন হয়। হাজীরা রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করছেন।

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর