ফিলিস্তিনিদের আবারও গাজা ছাড়ার কথা বললেন ট্রাম্প

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম

ফিলিস্তিনের গাজার অধিবাসীদের আবারও মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই দুটি দেশ গাজাবাসীদের গ্রহণ করতে প্রস্তুত। যদিও মিশর ও জর্ডান উভয়েই ট্রাম্পের দাবিকে নাকচ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকেরা গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানো ট্রাম্পের পরিকল্পনা, শুল্ক আরোপ ইত্যাদি বিষয়ি নিয়ে প্রশ্ন করেন। এ সময় ট্রাম্প বলেন, ফলিস্তিনিদের গাজা ছাড়া করা উচিত।

এ ছাড়া মিশর ও জর্ডানের ওপর শুল্ক আরোপের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অবশ্যই এটি করব।’

এর আগে গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা জানান। তখন তিনি গাজাবাসীদের ‘নিরাপদে সরিয়ে’ মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছিলেন।

তবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি গত বুধবার ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়ায় বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা অন্যায়। আমরা এটি কোনোদিন মেনে নেব না।

অন্যদিকে জর্ডানের দ্বিতীয় রাজা আবদুল্লাহ বলেন, ‘ফিলিস্তিনিরা তাদের নিজেদের ভূখণ্ডেরই থাকবে। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার ও সুদৃঢ়।’

এ দিকে গাজা উপত্যকা পরিদর্শন করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। তিনি গাজা পরিদর্শন শেষে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুনর্গঠনে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর। গাজায় পানি নেই এবং বিদ্যুৎ নেই। সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আশ্চর্যজনক।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গাজার আড়াই হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। চিকিৎসার জন্য তাদের অবিলম্বে বিদেশে পাঠানো উচিত।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। গত ১৫ মাসের হামলায় ৮০ হাজারের বেশি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর