ফিলিস্তিনিদের ইসরায়েলের মানবঢাল বানানোর কথা জানত বাইডেন প্রশাসন

ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল ইসরায়েল– এ তথ্য জানত বাইডেন প্রশাসন। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, গাজার সুড়ঙ্গে ফিলিস্তিনিদের পাঠানোর বিষয়ে অবগত ছিল ওয়াশিংটন। সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ গোপন রেখেছিল বাইডেন প্রশাসন।

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

ফিলিস্তিনিদের ইসরায়েলের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে জানত বাইডেন প্রশাসন। গত বছর কীভাবে আইডিএফের সেনারা গাজার সুড়ঙ্গে ফিলিস্তিনিদের পাঠিয়েছিল সে কথা জানত ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

২০২৩ সালের অক্টোবরে হামাসবিরোধী অভিযানের নামে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। নির্বিচার হামলায় দীর্ঘ হতে থাকে মৃত্যুর মিছিল, পুরো উপত্যকা পরিণত হয় মৃত্যুপুরীতে। 

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা বিশ্ব। তবে নিরব ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তা কোনভাবে মানতে রাজি ছিল না তৎকালীন বাইডেন প্রশাসন। 

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ থাকা সত্ত্বেও তা বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বলে সম্প্রতি এক বিস্ফোরক তথ্য দেয় রয়টার্স। সাবেক ৫ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গত সপ্তাহে এই তথ্য জানায় বার্তা সংস্থাটি। বিশেষ প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ সংঘটনের আনুষ্ঠানিক সিদ্ধান্তে উপনীত হলে মার্কিন আইন অনুসারে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করতে হবে– এমন শঙ্কা থেকেই বিষয়টি চেপে যায় ওয়াশিংটন।

এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য দিল রয়টার্স। ফিলিস্তিনিদের ইসরায়েলের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়েও জানত বাইডেন প্রশাসন। প্রতিবেদন বলছে, গত বছর কীভাবে আইডিএফের সেনারা গাজার সুড়ঙ্গে ফিলিস্তিনিদের পাঠিয়েছিল সে আলোচনার কথা জানতো ওয়াশিংটন। 

রয়টার্সকে সাবেক দুই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন জো বাইডেনের প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে হোয়াইট হাউসের সাথে তথ্য ভাগাভাগি করা হয়েছিল। সেইসাথে এসব তথ্য বিশ্লেষণ করেছিলেন খোদ মার্কিন গোয়েন্দারা। 

গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের ঘটনা একাধিকবার নথিভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদনটিকে অন্যতম নথি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর