বিক্ষোভে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ইরান সরকার, মসজিদে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

ইরানে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সরকারবিরোধী আন্দোলন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, বিক্ষোভে ১৪ জন নিরাপত্তাকর্মীসহ এ পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া আটক করা হয়েছে ২ হাজার ৩০০ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসম্পত্তি রক্ষা ও বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা করেছে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

টানা ১৩তম দিনে গড়িয়েছে এই সরকারবিরোধী বিক্ষোভ। তবে গত দুই দিনে আন্দোলন সবচেয়ে সহিংস রূপ নিয়েছে। এর মধ্যে তেহরানের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন শহরে সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হচ্ছে।

এই অবস্থায় মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সতর্কবার্তা দিয়ে নাগরিকদের বিক্ষোভ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে ইরান সরকার। অভিভাবকদের প্রতি সন্তানদের বিক্ষোভে না পাঠানোর অনুরোধ জানিয়ে বলা হচ্ছে, তারা ‘সন্ত্রাসী’ হামলার শিকার হতে পারে।

এদিকে, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে রূপ দেওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। অন্যদিকে, বিক্ষোভে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফানি ডুজারিক বলেন, ‘আমরা নিবিড়ভাবে ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিক্ষোভে প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বের যেকোনো জায়গায় মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে; আর সেই অধিকার রক্ষা ও সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

চলমান বিক্ষোভ দমনে কঠোর শক্তি প্রয়োগের ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, দেশের বর্তমান পরিস্থিতি এভাবে চলতে দেওয়া হবে না।

মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২২-২৩ সালের ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ আন্দোলনের রেশও এই বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর বর্তমান শাসনব্যবস্থা এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর