অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার সরকার ও এসডিএফ

দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। ১৪ দফার চুক্তিতে একীভূত হচ্ছে কুর্দি প্রশাসন ও নিরাপত্তা কাঠামো।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

দুই সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। ১৪ দফার চুক্তিতে সরকারের পক্ষে প্রেসিডেন্ট আহমেদ আল– শারা এবং এসডিএফের পক্ষে মাজলুম আবদি স্বাক্ষর করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চুক্তির আওতায় কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একীভূত করা হবে। এছাড়া চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এসডিএফের অঞ্চল ও প্রাকৃতিক সম্পদ হস্তান্তর ইস্যু। 

সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কিছু তেলক্ষেত্রসহ উল্লেখযোগ্য ভূখণ্ড পুনর্দখল করেছে। পূর্ণাঙ্গ একীভূতকরণ চুক্তির বিস্তারিত চূড়ান্ত না হওয়ায় এখনো অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক। 

চুক্তির অধিকাংশ শর্ত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিপক্ষে গেছে। সংগঠনটি এক দশকের বেশি সময় ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে আসছিল।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর