কুয়েত, আবুধাবির পর এবার কাতারে বিস্ফোরণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইতোমধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাটির নিটকবর্তী অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণ হয়েছে এবং  বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে। কাতারের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তাঁরা একাধিক হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে যে, তাদের দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা ইতোমধ্যেই তারা সফলভাবে প্রতিহত করেছে।

এদিকে, একজন কাতারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে।

উল্লেখ্য, এর আগে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আবুধাবি থেকে বিস্ফোরণের খবর এসেছে। 

এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে সাইরেন চালু করা হয়েছে। এক কর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা। তারা বলছে, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর