আমেরিকার যেসব ঘাঁটিতে পাল্টা হামলা করল ইরান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই সামরিক অভিযানের জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

উল্লেখ্য, শনিবার ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার কিছু পরে রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের এই পাল্টা হামলা কেবলমাত্র ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইতোমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ্‌ ফ্লিট) সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনের জাতীয় যোগাযোগ কেন্দ্র জানিয়েছে, এই হামলায় স্থাপনাটির একটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে এবং আকাশপথে সতর্কবার্তা জারি করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিস্ফোরণ
আবুধাবিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতি বাহিনী কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে দুর্ভাগ্যবশত, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে সেখানে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

কাতারের দোহায় মার্কিন ঘাঁটির সন্নিকটে বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার আল-উদেইদ ঘাঁটির কাছে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

কুয়েতে বিস্ফোরণ ও সতর্কতা সাইরেন
কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এক কর্মীর বরাত দিয়ে এ জানিয়েছেন আল জাজিরা জানিয়েছে, দেশটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই পরিস্থিতিতে দেশটিতে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণ.
সৌদি আরব: রাজধানী রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি।

আকাশপথ বন্ধ ও সতর্কতা
এই সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষিতে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ওই অঞ্চলের ওপর দিয়ে চলাচলকারী তাদের সব ফ্লাইট স্থগিত করেছে বা রুট পরিবর্তন করেছে।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতোমধ্যেই ‘ট্রু প্রমিজ ৪’ নামের অপারেশন চালু করেছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে তাঁরা।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর