মার্কিন ঘাঁটিতে হামলায় আমেরিকান সেনা নিহত হয়েছে, দাবি ইরানের

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পিএম

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের হামলায় আমেরিকান সেনা নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনাকারী খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই দাবি করেছে।

তবে আল জাজিরা জানাচ্ছে, এই হামলার খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারা। এ ঘটনায় এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম ভিন্ন অভিযোগ তুলেছে। সংস্থাটির প্রধান ব্র্যাড কুপার বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানি বাহিনী বাহরাইনের আবাসিক এলাকায় সাতটি আক্রমণাত্মক ড্রোন ছুড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কুপার অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বেসামরিক মানুষকে লক্ষ্য করছে। তিনি বলেন, ‘এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জবাব দেওয়া হবে।’

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর