‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের হামলা

ইরান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ হাইফা ও তেল আবিবে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের কুর্দিদের লক্ষ্যেও হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে নিঃশর্ত আত্মসমর্পণের শর্ত তুলেছে।

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম

ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে ‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। দেশটি ইরাকের কুর্দিদের লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা কর‍েছে। এদিকে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলায় ‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র দিয়ে হাইফা এবং তেল আবিবেও হামলা চালানো হয় বলে জানায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইরাকে কুর্দিদের লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন দূতাবাস ও মার্কিন-মালিকানাধীন তেলের ট্যাঙ্কারে হামলার কথাও জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ড্রোনের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে আল জাজিরা।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে পরিচালিত হওয়া উচিত। ওয়াশিংটন-তেল আবিব, ইরানি জনগণকে অবমূল্যায়ন এবং যুদ্ধের শুরু করেছে বলে জানান মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি করবেন না তারা। আরও বলেন, ইরানে গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা তেহরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।

এদিকে চলমান যুদ্ধে ইরানে প্রথমবার বি-টু বিমান থেকে বাঙ্কার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বোমাবর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বাড়তে চলেছে।

যুদ্ধের সপ্তম দিনে ইসরায়েল বলেছে, ইরানে দ্বিতীয় ধাপের হামলা চালাচ্ছে তারা। দাবি করেছে, প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে প্রয়াত নেতা খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংস করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের এ অভিযোগের বিষয়টি উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে। তবে এ নিয়ে মস্কো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর