ড্রোন হামলা: চালু হতে না হতেই ফের বন্ধ দুবাই বিমানবন্দর

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের কাছে ইরানি ড্রোন হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী, কর্মী ও এয়ারলাইন ক্রুর নিরাপত্তার জন্য সতর্কতা জারি করেছে এবং কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু হবে।

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের কাছে ড্রোন হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, আংশিক কার্যক্রম চালু হওয়ার পর ইরানি ড্রোন হামলার জেরে বিমানবন্দর ফের বন্ধ করা হয়।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ‘যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন ক্রুদের নিরাপত্তার জন্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের টিম মধ্যপ্রাচ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে লাগাতার কাজ করছে।’

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি শক্তিশালী বিস্ফোরণের পর বিমানবন্দরের ওপর কালো ধোঁয়া দেখা গেছে। বিমানবন্দরের কার্যক্রম ধীরে ধীরে পুনরায় শুরু হবে বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত ১ মার্চ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হামলা হয়।

 

 

 

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর