এবার ইউরোপে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

ইউরোপের দেশ নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের খবর এসেছে। রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে দূতাবাসের কাছে জোরাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণটি দূতাবাস কম্পাউন্ডের কনস্যুলার বিভাগের প্রবেশদ্বারের কাছে ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কেউ আহত হয়নি। তারা জানায়, হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে তদন্ত ও তল্লাশি অভিযান চলছে, তবে আশপাশে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

নরওয়ের মার্কিন দূতাবাসে বিস্ফোরণের এই ঘটনা এমন এক সময়ে হলো যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এছাড়া পাকিস্তানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মার্কিন দূতাবাসগুলোর সামনে ইরানের যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গেছে। ফলে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে ইরানও। 

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংঘাত অচিরেই স্তিমিত হয়ে আসবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর