ইরানের সিদ্ধান্তকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, ইরানের বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্তকে পিয়ংইয়ং সম্মান জানায়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের জনগণ তাদের নেতৃত্ব নির্বাচনের যে সার্বভৌম অধিকার চর্চা করেছে, তার প্রতি উত্তর কোরিয়ার সংহতি রয়েছে। বিবৃতিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দাও জানানো হয়। এই হামলাকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মনে করে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার মতে, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বিদেশি হস্তক্ষেপকে পুরো বিশ্বের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেন পিয়ংইয়ংয়ের মুখপাত্র।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর