২৪ ঘন্টার মধ্যে ৫ ইরানিকে বের হয়ে যেতে বলল দেশটি

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরান দূতাবাসের ৫ জন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি আরব। এই কর্মকর্তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের এক সামরিক কর্মকর্তা, তার এক সহযোগী, এবং আরও তিনজন কর্মীকে সৌদিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই সিদ্ধান্ত নেয় রিয়াদ। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। 

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ এবং কুয়েতের আলি আল-সালেম সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনা ধ্বংস করার দাবি করে ইরান। এই হামলায় মূলত মার্কিন বিমানের হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংককে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

তেহরানের দাবি, ইরানের ভূখণ্ডে হামলার উদ্দেশ্যে এই সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছিল।

উল্লেখ্য, গতকাল ইরানের নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার দিবাগত রাতে ইসরায়েলের আরাদ ও ডিমোনা শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে শতাধিক ইসরায়েলি আহত হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ব্যত্যয় ঘটলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ট্রাম্প। 

তাতে অবশ্য দমে যায়নি ইরান। তারাও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, তাদের জ্বালানির ওপর ট্রাম্পের হুমকি কার্যকর করা হলে ভৌগলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর