এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিবেদন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এশিয়ায় কমবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধের কারণে দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন কমে যেতে পারে, তেমনি বাড়তে পারে মূল্যস্ফীতি। 

এক প্রতিবেদনে এমন সতর্কবার্তাই দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। 

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়তে পারে ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত।

এডিবির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সংঘাত চললে তেলের দাম বেড়ে ১৩০ ডলারে পৌঁছাতে পারে। পাশাপাশি গ্যাসের দামও কিছুটা বাড়বে। 

আর্থিক অস্থিরতা না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক মুদ্রানীতি গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে এডিবি’র প্রতিবেদনে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারপর থেকে গত প্রায় এক মাস ধরে পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর