শত্রুদের পর এবার বন্ধুদেরও দুষলেন ট্রাম্প

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

ইরান ইস্যুতে এতদিন প্রতিপক্ষ দেশগুলোর ওপর আক্রমণাত্মক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারে মিত্রদের ওপরও ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কড়া সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান এই সংকটে তারা যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা করেনি।

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করেই বলেছেন, ইরান নিয়ে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ন্যাটো জোটভুক্ত দেশগুলো 'কোনো সাহায্যই করেনি।' 

মিত্রদের এমন নিষ্ক্রিয়তায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই বিষয়ে (ইরান ইস্যুতে) যুক্তরাষ্ট্রের ন্যাটোর কোনো সাহায্যের প্রয়োজনও নেই। ট্রাম্পের এই মন্তব্যকে সামরিক ও কৌশলগত দিক থেকে মিত্রদের ওপর নির্ভরতা কমানোর একটি ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

যদিও ট্রাম্প দাবি করেছেন যে তার দেশের সহায়তার প্রয়োজন নেই, তবুও তিনি জোটের দেশগুলোকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন। তার মতে, বিশ্ব রাজনীতিতে এখন যে গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে, সেখানে মিত্রদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া ভবিষ্যতের জন্য বড় কোনো বার্তা হতে পারে।

সামাজিক মাধ্যমে মিত্রদের প্রতি কিছুটা হুঁশিয়ারি দিয়েই ট্রাম্প লিখেছেন, 'এটি যেন ভুলে না যাওয়া হয় যে, এটি সময়ের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়।'

প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কঠোর অবস্থান ন্যাটো জোটের ভেতর নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, তখন দীর্ঘদিনের মিত্রদের এভাবে প্রকাশ্যে সমালোচনা করাকে ট্রাম্পের সেই পুরোনো ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর