কুয়েতে বিদ্যুৎ ও পানি প্লান্টে হামলা, ভারতীয় নিহত

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি প্লান্ট ক্ষতিগ্রস্ত, নিহত এক ভারতীয় কর্মী। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে।

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সেখানে কর্মরত এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। কুয়েত কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের ওপর ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় কর্মী প্রাণ হারিয়েছেন এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্ল্যান্টের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।

ইরান এই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির সরকারি সংবাদমাধ্যম কুয়েতি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ক্ষয়ক্ষতির খবর প্রচার করেছে। কুয়েত সিটি থেকে আল জাজিরা জানিয়েছে, এক মাস আগে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে কুয়েতও আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে।

ছবি: এক্স থেকে নেওয়া কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় তাদের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ড্রোন একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর