লিবিয়ায় যা করেছিল, ইরানেও তা-ই করতে চাইছে আমেরিকা ও ইসরায়েল?

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

২০১১ সালে লিবিয়ায় ন্যাটোর সামরিক হস্তক্ষেপের ঘটনা আজও বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হয়। বেসামরিক মানুষের সুরক্ষার অজুহাতে শুরু হওয়া সেই অভিযান শেষ পর্যন্ত একটি রাষ্ট্রের পতন এবং দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা বলছেন লিবিয়ার মত ইরানকে ঘিরেও তৈরি হচ্ছে একই রকম ঝুঁকি।

বেসামরিক মানুষকে রক্ষার যুক্তিতে ২০১১ সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপ শুরু হয়েছিল লিবিয়ায়। কিন্তু ৮ মাসব্যাপি সেই অভি্যানে দেশটির রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে, শুরু হয় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা। যা আজও অব্যাহত।

বিশেষজ্ঞদের মতে, লিবিয়ার মতো ইরানের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেখানে একটি রাষ্ট্রকে প্রথমে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। এরপর সেই দেশের নেতৃত্বকে গণতান্ত্রিক ও মানবাধিকার প্রশ্নে হুমকি হিসেবে দাঁড় করিয়ে সামরিক পদক্ষেপকে নৈতিকভাবে বৈধতা দেওয়া হয়।

১৫ বছর আগে মুয়াম্মার আল-গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে ৪২ বছরের এক দীর্ঘ শাসনের পতন ঘটানো হয়। তারপর একে একে সামরিক অভি্যানের নাম দিয়ে লিবিয়ার জ্বালানি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাঠামোতেও ভেঙে দেওয়া হয়।

সেই সময় লিবিয়ার যুদ্ধ শুধু লিবিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। সংঘাতের উত্তাপ পুরো উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। একই ভাবে ইরান যুদ্ধের কারনে সংঘাত ছড়িয়ে পড়ছে উপসাগরীয় দেশগুলোতে।

বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলছেন, লিবিয়ার অভিজ্ঞতা বলে গণতান্ত্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে এমন সামরিক হস্তক্ষেপে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেখা যায় রাষ্ট্রের ভাঙন ও দীর্ঘস্থায়ী সংঘাত। যা ইরানের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরির ঝুঁকি তৈরি করছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর